ব্লকে লেনদেন ১৫১ কোটি টাকার
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৫৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার ১৪২টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ১৫১ কোটি ৪৫ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৬ মার্চ) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেডের। কোম্পানিটি ৪৭ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বেক্সিমকো গ্রীণ সুকুক ৪৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর ১৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সী পার্ল বীচ।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এসিআই ২ কোটি ৭০ লাখ, আলহাজ টেক্সটাইল ৯ কোটি ৭৩ লাখ, বাংলাদেশ ফিন্যান্স ২ কোটি ৯ লাখ, বিকন ফার্মা ৪ কোটি ৩৪ লাখ, বেক্সিমকো ৩ কোটি ৭৮ লাখ, সোনালী পেপার ২ কোটি ৭৭ লাখ টাকা, সানলাইফ ইন্স্যুরেন্স ৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
অর্থসংবাদ/এসএম