Ortho Songbad আর্কাইভ

রূপালী ব্যাংকের ৫৭৫তম খাগড়াছড়ি শাখা উদ্বোধন

রূপালী ব্যাংকের ৫৭৫তম খাগড়াছড়ি শাখা উদ্বোধন
পার্বত্য জেলা খাগড়াছড়ি সদরে সম্পূর্ণ অনলাইন সুবিধা নিয়ে রূপালী ব্যাংক লিমিটেডের ৫৭৫তম খাগড়াছড়ি শাখা ভার্চুয়ালি উদ্বোধন করা হয়। রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, এমপি এবং ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিই্ও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন শাখার উদ্বোধন করেন।

ভার্চ্যুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, খাগড়াছড়িতে আদা, হলুদ, রসুন, পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্যে ঋণ বিতরণে বিশেষ গুরুত্বপূর্ণ এলাকা। ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, এমপি ও উপ ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমানও ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এ সময় ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জিএম অশোক কুমার সিংহ রায়, মো. শফিকুল ইসলাম, গোলাম মর্তুজা, আবুল খায়ের, কাজী মো. ওয়াহিদুল ইসলাম, সিএফও শওকত জাহান খান, এফসিএমএ এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার