Ortho Songbad আর্কাইভ

ই-ভ্যালির চেয়ারম্যান-এমডি’র ব্যাংক হিসাব স্থগিত

ই-ভ্যালির চেয়ারম্যান-এমডি’র ব্যাংক হিসাব স্থগিত
ই-কমার্স মার্কেটপ্লেস ই-ভ্যালির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠায় প্র‌তিষ্ঠান‌টিসহ এর চেয়ারম্যান শামীমা নাস‌রিন ও ব্যবস্থাপনা প‌রিচালক (এম‌ডি) মো. রা‌সেলের প‌রিচা‌লিত সব ব্যাংক হিসাব স্থগিত ক‌রার নি‌র্দেশ দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের অধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থে‌কে সব ব্যাংকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেওয়া হয়। বিএফআইইউ সূত্র বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছে।

চি‌ঠি‌তে তা‌দের নামে থাকা সব হিসাব আগামী ৩০ দিন স্থগিত রাখ‌তে বলা হ‌য়ে‌ছে।

মুল সাইট থেকে

পুজিবাজার