Ortho Songbad আর্কাইভ

ব্যাংক এশিয়ার লভ্যাংশ ঘোষণা বিকালে

ব্যাংক এশিয়ার লভ্যাংশ ঘোষণা বিকালে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আজ ১৮ মার্চ, দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। সভায় সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির সমাপ্ত হিসাববছরের (৩১ ডিসেম্বর,২০২২) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার