Ortho Songbad আর্কাইভ

পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের মুনাফা ঘোষণা

পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের মুনাফা ঘোষণা
২৩ মার্চ,২৩ থেকে ২২ সেপ্টম্বর,২৩ সময়ের জন্য বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ (রিটার্ন) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ড।

বৃহস্পতিবার (১৬ মার্চ) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় সমাপ্ত বছরের রিটার্ন অনুমোদন করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সময়ের জন্য এই বন্ডের বিনিয়োগকারীরা ১০ শতাংশ হারে রিটার্ন তথা মুনাফা পাবেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী বন্ডটিতে ফ্লোর প্রাইস অব্যহত থাকবে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার