Ortho Songbad আর্কাইভ

দুই কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে আগামীকাল

দুই কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে আগামীকাল
রেকর্ড ডেটের আগে আগামীকাল সোমবার (২০ মার্চ) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি।

কোম্পানিগুলো হচ্ছে- গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স ও এমারেল্ড অয়েল লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলোর মধ্যে এমারেল্ড অয়েলের স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী বুধবার (২২ মার্চ)। আর গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে ২১ মার্চ, মঙ্গলবার। আলোচ্য কোম্পানিগুলোর রেকর্ড তারিখ ২৩ মার্চ, বৃহস্পতিবার।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার