Ortho Songbad আর্কাইভ

বিল কালেকশন অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক

বিল কালেকশন অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক
সর্বোচ্চ বিল কালেকশনের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সেলফিন অ্যাপকে পুরস্কৃত করেছে ঢাকা ওয়াসা।

সম্প্রতি ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের নিকট থেকে এ পুরস্কার গ্রহণ করেন ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান।

এসময় মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ড. ইঞ্জিঃ গোলাম মোস্তফা, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার