Ortho Songbad আর্কাইভ

কুমিল্লায় এসবিএসি ব্যাংকের এজেন্ট আউটলেট উদ্বোধন

কুমিল্লায় এসবিএসি ব্যাংকের এজেন্ট আউটলেট উদ্বোধন
কুমিল্লার বরুড়ার অশ্বদিয়া বাজারে সম্প্রতি সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের পরিচালক ও এসকিউ গ্রুপের চেয়ারম্যান এজেডএম শফিউদ্দিন শামীম নতুন এ আউটলেটের উদ্বোধন করেন।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডির সাবেক প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়র এম এ কাদের, বরুড়া পৌরসভার সাবেক মেয়র মো. বাহাদুর জামান বাহাদুর, বরুড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার শিখা, আড্ডা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বাদল, শাকপুর ইউপি চেয়ারম্যান আবদুল খালেক, ব্যাংকের এসভিপি ও জিএসডির প্রধান শফিউল আজমসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার