Ortho Songbad আর্কাইভ

গ্রীন ডেল্টার লেনদেন বন্ধ আগামীকাল

গ্রীন ডেল্টার লেনদেন বন্ধ আগামীকাল
রেকর্ড ডেটের কারণে আগামীকাল বুধবার (২২ মার্চ) শেয়ার লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রীন ডেল্টা ইন্সুরেন্স লিমিটেডের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির এর আগে সোমবার (২০ মার্চ) স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে।

রেকর্ড ডেটের পর কোম্পানির লেনদেন যথা নিয়মে চালু হবে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার