Ortho Songbad আর্কাইভ

পুঁজিবাজারে বিনিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত উন্মুক্ত আলোচনা

পুঁজিবাজারে বিনিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত উন্মুক্ত আলোচনা
যশোর অঞ্চলে পুঁজিবাজারে বিনিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত উন্মুক্ত আলোচনা সভা আয়োজন করে লংকাবাংলা সিকিউরিটিজ এর যশোর ডিজিটাল বুথ।

গত ১৯শে মার্চ (রবিবার) এ সভার আয়োজন করা হয়।

উদ্ভাবনীয় ও আধুনিক প্রযুক্তির সহায়তায় সামগ্রিক পুঁজিবাজারকে সফলতার সাথে দেশের সর্ব স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। যার ধারাবাহিকতায় যশোর ডিজিটাল বুথ কর্তৃক উক্ত কর্মূসূচি আয়োজিত হয়। যেখানে পুঁজিবাজার সংক্রান্ত বহুদিক নিয়ে  আলোচনা হয়।

লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ভবিষ্যতে দেশজুড়ে এরূপ আয়োজন ও উদ্যোগের মাধ্যমে পুঁজিবাজারের উন্নতি লক্ষ্যে লংকাবাংলা সিকিউরিটিজ বদ্ধপরিকর।

এসময় উপস্থিত ছিলেন, লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার সাফ্ফাত রেজা, যশোর ডিজিটাল বুথ এর ম্যানেজার আহসান হাবিব সোহাগ ও অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং যশোরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মুল সাইট থেকে

পুজিবাজার