সৌদি আরবে রোজা শুরু বৃহস্পতিবার

সৌদি আরবে রোজা শুরু বৃহস্পতিবার
সৌদি আরবে স্থানীয় সময় মঙ্গলবার রাতে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে রোজা শুরু হচ্ছে। সৌদি কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যমটি বলছে, সৌদি আরবের তামির মানমন্দির থেকে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা যায়নি। ফলে, দেশটিতে ২৩ মার্চ বৃহস্পতিবার রমজান মাস শুরু হবে।

ইসলামিক ক্যালেন্ডার সাধারণত ২৯ বা ৩০ দিনের হয়। কোন মাস কতদিনে হবে তা চাঁদের ওপর নির্ভর করে। এ জন্যই রমজান মাস শুরুর নির্দিষ্ট সময় নির্ধারণ করা যায় না।

সৌদির চাঁদ দেখা অনুসারে আফগানিস্তান, আর্মেনিয়া, অষ্ট্রিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলজিয়াম, বলিভিয়া, বুরকিনা ফাসো, ডেনমার্ক, কুয়েত, সুদানসহ আরও অনেক দেশ একই দিন থেকে রোজা পালন শুরু করে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না