Ortho Songbad আর্কাইভ

এক দিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম

এক দিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম
মাত্র এক দিনের ব্যবধানে দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমেছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে এক হাজার ১৬৭ টাকা কমানো হয়েছে। ফলে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৬ হাজার ৪৬১ টাকা।

আগামীকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকেই সোনার নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে গতকাল মঙ্গলবার ২২ ক্যারেট দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ৯৭ হাজার ৬২৪ টাকা করেছিল বাজুস। আজ বুধবার থেকে সেই দাম কার্যকর হয়েছে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার