Ortho Songbad আর্কাইভ

ড্যাফোডিল কম্পিউটার্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

ড্যাফোডিল কম্পিউটার্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, ড্যাফোডিল কম্পিউটার্সের দীর্ঘমেয়াদী ‘এ+’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-২’ রেটিং হয়েছে।

কোম্পানিটির ৩০ জুন,২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার