Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার

দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৭৪টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২৩ মার্চ) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ৫ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। আর ৯ দশমিক ৭০ শতাংশ শেয়ারপ্রতি দর বাড়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, জিকিউ বলপেন, ইস্টার্ন হাউজিং, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, সি পার্ল হোটেল, শমরিতা হসপিটাল এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার