Ortho Songbad আর্কাইভ

প্রয়াসকে মার্কেন্টাইল ব্যাংকের অনুদান

প্রয়াসকে মার্কেন্টাইল ব্যাংকের অনুদান
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড প্রয়াসকে পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রয়াসের নির্বাহী পরিচালক ও প্রিন্সিপাল কর্নেল মো. আনোয়ার উজ জামানের কাছে
অনুদানের চেক হস্তান্তর করেন।

এসময় মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. এ খান বেলাল, পরিচালকবৃন্দ আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), মোশাররফ হোসেন, মোহাম্মদ আব্দুল আউয়াল ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালী যোগ দেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম ও মো. আব্দুল হান্নান এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম. আমানউল্লাহ। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, সিএফও তাপস চন্দ্র পাল পিএইচডি, কোম্পানি সচিব আবু আসগার জি. হারুনী ও সিআরএমডি অ্যান্ড এসএফইউ প্রধান শামীম আহমেদ এসময় উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার