Ortho Songbad আর্কাইভ

নগদ লভ্যাংশ দেবে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

নগদ লভ্যাংশ দেবে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সমাপ্ত হিসাববছরে (৩১ ডিসেম্বর,২০২২) বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৯ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ এপ্রিল।

মুল সাইট থেকে

পুজিবাজার