Ortho Songbad আর্কাইভ

করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ২১৭৪

করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ২১৭৪
করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৪ হাজার ২৮১ জন কোভিড রোগী মারা গেলেন।

এই সময়ে ২ হাজার ১৭৪ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ১২ হাজার ৯৯৬ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৮০ জন এবং মোট সুস্থ ২ লাখ ৪ হাজার ৮৮৭ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪৫৪টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ১৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ৩ লাখ ১২ হাজার ৯৯৬।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৪৬ শতাংশ।

এই সময়ে দেশে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়ার রোগীদের মধ্যে ২৯ জন পুরুষ ও ৪ জন নারী। এ নিয়ে দেশে মোট ৪ হাজার ২৮১ জন কোভিড রোগীর মৃত্যু হলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৮০ জন এবং মোট সুস্থ ২ লাখ ৪ হাজার ৮৮৭ জন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৫ দশমিক ৪৬ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।

মুল সাইট থেকে

পুজিবাজার