Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার

দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৯ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৮ মার্চ) লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৬ টাকা বা ৯ দশমিক ৭১ শতাংশ কমেছে।

দর বৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইনটেক লিমিটেডের শেয়ারদর ২ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল ফিড মিলসের শেয়ারদর ১ টাকা বা ৬ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, বাংলাদেশ অটোকারস, ইস্টার্ন হাউজিং, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, বঙ্গজ লিমিটেড, বাটা সু, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার