Ortho Songbad আর্কাইভ

সাড়ে ৪ শতাংশ শেয়ার বিক্রি করবেন হাক্কানি পাল্পের উদ্যোক্তা

সাড়ে ৪ শতাংশ শেয়ার বিক্রি করবেন হাক্কানি পাল্পের উদ্যোক্তা
শেয়ারবাজারের কাগজ ও মুদ্রণ খাতে তালিকাভুক্ত হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। নিজের কাছে থাকা শেয়ারের ৪ দশমিক ৫৮ শতাংশ শেয়ার তিনি বিক্রি করে দেবেন।

মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলসের উদ্যোক্তা পরিচালক হোসনে আঁরা বেগম নিজের কাছে থাকা ৫০ হাজার শেয়ার বিক্রি করে দেবেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্লকের মাধ্যমে তিনি এসব শেয়ার বিক্রি করবেন। হোসনে আঁরা বেগমের কাছে বর্তমানে হাক্কানি পাল্পের ১০ লাখ ৯১ হাজার ৬৬৬টি শেয়ার রয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার