Ortho Songbad আর্কাইভ

লোকসান কমলেও লভ্যাংশ দেবে না আইসিবি ইসলামিক ব্যাংক

লোকসান কমলেও লভ্যাংশ দেবে না আইসিবি ইসলামিক ব্যাংক
সমাপ্ত হিসাববছরের (৩১ ডিসেম্বর, ২০২২) জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড।

আলোচিত বছরের জন্য প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেবে না।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত বছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৮ পয়সা। আগের বছর কোম্পানিটির ৫৯ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১৮ টাকা ৫১ পয়সা।

আগামী ১৩ জুলাই ২০২২ তারিখে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ মে।

মুল সাইট থেকে

পুজিবাজার