Ortho Songbad আর্কাইভ

ডিবিএইচের লভ্যাংশ ঘোষণা

ডিবিএইচের লভ্যাংশ ঘোষণা
সমাপ্ত হিসাববছরের (৩১ ডিসেম্বর,২০২২) জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা ব্রাক হাউজিং (ডিবিএইচ) লিমিটেড। কোম্পানিটি আলোচ্য বছরের বিনিয়োগকারীদের ১৭ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ।

মঙ্গলবার (২৮ মার্চ) সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫ টাকা ৩৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪১ টাকা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৮ মে, সকাল সাড়ে ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ এপ্রিল।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার