Ortho Songbad আর্কাইভ

মূলধন বাড়াবে তমিজউদ্দিন টেক্সটাইল

মূলধন বাড়াবে তমিজউদ্দিন টেক্সটাইল
পুঁজিবাজারে তালিকাভুক্ত তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি ৩৫ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত মূলধন বাড়াবে। তমিজউদ্দিন টেক্সটাইল রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানির অনুমোদন সাপেক্ষে মূলধন বাড়াতে পারবে।

সর্বশেষ প্রান্তিকে তমিজউদ্দিন টেক্সটাইল শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ৭২ পয়সা।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার