Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে ইনটেক লিমিটেড

দর বৃদ্ধির শীর্ষে ইনটেক লিমিটেড
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ইনটেক লিমিটেডের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২৯ মার্চ) ডিএসইতে ইনটেক লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ২৭ টাকা ৫০ পয়সা দরে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সমতা লেদারের শেয়ারদর বেড়েছে ১০ শতাংশ। আর ৯ দশমিক ৯৬ শতাংশ শেয়ারপ্রতি দর বাড়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড।

বুধবার ‍ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, লিগ্যাসি ফুটওয়্যার, সিনোবাংলা, মিরাকল ইন্ডাস্ট্রিজ, জিকিউ বলপেন, শামরিতা হসপিটাল এবং এপেক্স ট্যানারি লিমিটেড।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার