Ortho Songbad আর্কাইভ

ইউনিলিভার কনজুমার স্পট মার্কেটে যাচ্ছে আজ

ইউনিলিভার কনজুমার স্পট মার্কেটে যাচ্ছে আজ
রেকর্ড ডেটের আগে আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী রোববার (২ এপ্রিল)। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৩ এপ্রিল, সোমবার।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার