কেনা যাবে না মার্জিন একাউন্টে নন-মার্জিন শেয়ার

কেনা যাবে না মার্জিন একাউন্টে নন-মার্জিন শেয়ার
মার্জিন আইন পরিপালন করে গ্রাহকদের ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি। আজ সোমবার (৩১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই),চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)  সকল মার্চেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের চিঠি দিয়েছে বিএসইসি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বর্তমানে কিছু গ্রাহক বিও হিসাবের মার্জিন কোর্ডে নন-মার্জিন শেয়ার লেনদেন করছে। যা মার্জিন আইন ১৯৯৯ এর ৩(১২)(ডি) পরিপন্থী। ফলে সকলকে এই আইন পরিপালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসইসি সুত্র জানায়, ডিএসই-সিএসইকে নির্দেশ দেয়া হয়েছে বিষয়টি কঠোরভাবে মনিটরিং করার জন্য। মার্জিন একাউন্টে নন-মার্জিন শেয়ার কেনার কোন সুযোগ দেয়া যাবে না। নন-মার্জিন শেয়ার কিনতে হলে নগদ টাকা জমা দিলেও কেনা যাবে না।সম্পূর্ন আলাদা (মার্জিন বিও হিসাবে) মার্জিন শেয়ার কিনতে পারবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন