Ortho Songbad আর্কাইভ

দুই হেলিকপ্টারের সংঘর্ষ, ৯ মার্কিন সেনা নিহত

দুই হেলিকপ্টারের সংঘর্ষ, ৯ মার্কিন সেনা নিহত
যুক্তরাষ্ট্রের কেনটাকিতে প্রশিক্ষণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৯ মার্কিন সেনা নিহত হয়েছেন।

মেডিকেল ইভাক্যুয়েশনের জন্য ডিজাইন করা ব্ল্যাক হক ভ্যারিয়ান্টের এই দুর্ঘটনা গত আট বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক। খবর এপি।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে দেশটির কেনটাকি রাজ্যে প্রশিক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে।

ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস জানিয়েছেন, নিয়মিত অনুশীলনের সময় একটি খোলা মাঠের ওপর সংঘর্ষের শিকার হয়ে বিধ্বস্ত হয় দুটি হেলিকপ্টার। একটি যানে ছিলেন ৫ সেনা এবং অপরটিতে ছিলেন ৪ জন। তারা সবাই ঘটনাস্থলেই নিহত হন।

কেনটাকির রাজ্য গভর্নর অ্যান্ডি বেসিয়ার এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনও। এক বিবৃতিতে তিনি বলেছেন, এই মর্মান্তিক ক্ষতির জন্য আমরা দুঃখিত।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার