অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানে না আছিয়া সি ফুডস
পুঁজিবাজারের এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত আছিয়া সি ফুডস লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির শেয়ারদর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
উল্লেখ্য, গত ১৯ মার্চ আছিয়া সি ফুডস লিমিটেডের শেয়ারের দর ছিল ১৮ টাকা ৯০ পয়সায়। আর ২ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ২৬ টাকা ৫০ পয়সায়। আর ৩ এপ্রিল বেলা সাড়ে ১২টা পর্যন্ত কোম্পানিটির শেয়ার ২৭ টাকা ৯০ পয়সায় অবস্থান করতে দেখা গেছে। অর্থাৎ ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা বেড়েছে।
অর্থসংবাদ/এসএম