Ortho Songbad আর্কাইভ

বাংলাদেশ ফাইন্যান্সের লেনদেন বন্ধ মঙ্গলবার

বাংলাদেশ ফাইন্যান্সের লেনদেন বন্ধ মঙ্গলবার
রেকর্ড ডেটের কারণে আগামীকাল মঙ্গলবার (০৪ এপ্রিল) শেয়ার লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এর আগে কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ সোমবার কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে।

রেকর্ড ডেটের পর আগামী বুধবার (৫ এপ্রিল) থেকে কোম্পানির লেনদেন চালু হবে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার