Ortho Songbad আর্কাইভ

ওয়াইম্যাক্স ইলেকট্রোডের সর্বোচ্চ দরপতন

ওয়াইম্যাক্স ইলেকট্রোডের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেডের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (৩ এপ্রিল) ওয়াইম্যাক্স ইলেকট্রোডের শেয়ারপ্রতি দর কমেছে ৭০ পয়সা বা ৪ শতাংশ। এদিন শেয়ারদর সর্বোচ্চ পতন হওয়ায় টপটেন লুজার তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটি।

ডিএসইর টপটেন লুজার বা সর্বোচ্চ দরপতনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিডিকম অনলাইন লিমিটেড। এদিন কোম্পানিটির ৩ দশমিক ৯৪ শতাংশ শেয়ারদর কমেছে। আর ৩ দশমিক ৭৪ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেএমআই হসপিটাল।

সর্বোচ্চ দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- পেপার প্রসেসিং, নাভানা ফার্মা, ইস্টার্ন হাউজিং, অ্যাপেক্স ফুটওয়্যার, বিডি থাই ফুড, মুন্নু এগ্রো এবং এমবি ফার্মা।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার