Ortho Songbad আর্কাইভ

দুই ব্যাংকের বোনাস লভ্যাংশে বিএসইসির সম্মতি

দুই ব্যাংকের বোনাস লভ্যাংশে বিএসইসির সম্মতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংকের বোনাস লভ্যাংশ ইস্যু করার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ব্যাংক ২টি হচ্ছে- ইউনিয়ন ব্যাংক এবং সাউথবাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সাউথবাংলা ব্যাংক সমাপ্ত হিসাববছরের (৩১ ডিসেম্বর,২০২১) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ৪ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে ১ শতাংশ বোনাস।

অন্যদিকে ইউনিয়ন ব্যাংক সমাপ্ত হিসাববছরের (৩১ ডিসেম্বর,২০২১) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে ৫ শতাংশ বোনাস।

ব্যাংক দুইটির বোনাস শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট পরবর্তীতে ঘোষণা করা হবে।

উল্লেখ্য, আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর প্রতিটি কোম্পানিকে তা বিতরণের জন্য নিয়ন্ত্রক সংস্থার সম্মতি নিতে হয়।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার