Ortho Songbad আর্কাইভ

শেয়ার কিনবে এমটিবির মনোনীত পরিচালক

শেয়ার  কিনবে এমটিবির মনোনীত পরিচালক
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) মনোনীত পরিচালক রাশেদ আহমেদ চৌধুরী শেয়ার কেনার ঘোষণা দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রাশেদ আহমেদ এমটিবির এক লাখ ৫ হাজার শেয়ার কিনবে। এই পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।

উল্লেখ্য, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে  ৪৩.৯০  শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে  ২১.১৫  শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে  ৩৪.৯৫  শতাংশ শেয়ার আছে।

মুল সাইট থেকে

পুজিবাজার