Ortho Songbad আর্কাইভ

সোয়া দুই লাখ শেয়ার বিক্রি করলেন জেমিনি সী ফুডের দুই উদ্যোক্তা

সোয়া দুই লাখ শেয়ার বিক্রি করলেন জেমিনি সী ফুডের দুই উদ্যোক্তা
শেয়ারবাজারে তালিকাভুক্ত জেমিনি সী ফুড লিমিটেডের দুই উদ্যোক্তা প্রায় সোয়া দুই লাখ শেয়ার বিক্রি করেছেন। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে তারা শেয়ার বিক্রি করেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, জেমিনি সী ফুডের উদ্যোক্তা কাজী আনিস আহমেদ ব্লকে সম্প্রতি ১ লাখ ২২ হাজার শেয়ার বিক্রি করেছেন। একই সঙ্গে আরেক উদ্যোক্তা আমিনাহ আহমেদও ১ লাখ শেয়ার বিক্রি করেন।

প্রসঙ্গত, এ দুই উদ্যোক্তা গত ২৯ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জকে শেয়ার বিক্রির আগ্রহের কথা জানিয়েছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার