Ortho Songbad আর্কাইভ

কাল স্পট মার্কেটে যাচ্ছে বিমা খাতের দুই কোম্পানি

কাল স্পট মার্কেটে যাচ্ছে বিমা খাতের দুই কোম্পানি
রেকর্ড ডেটের আগে আগামীকাল বুধবার (৫ এপ্রিল) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত দুই কোম্পানি।

মঙ্গলবার (৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সেনাকল্যাণ ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার বুধবার ও বৃহস্পতিবার স্পট মার্কেটে লেনদেন হবে। আর আগামী সপ্তাহের প্রথম কার্যদিবস তথা রোববার রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন স্থগিত থাকবে।

মুল সাইট থেকে

পুজিবাজার