Ortho Songbad আর্কাইভ

আজও লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবারও লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির মোট ৬২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়।

 

কোম্পানিটি মোট ৫৪ লাখ ৭ হাজার শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির এক কোটি ৩২ লাখ ৯৬ হাজার ১৯৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৫ কোটি ৮ লাখ টাকা।

ব্রাক ব্যাংক তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৬৭ লাখ ৯৮ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৬ কোটি ৯৩ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে গ্রামীণফোন, ওরিয়ন ফার্মা, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, লাফার্জহোলসিম, বিএটিবিসি ও বিডি ফিন্যান্স লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার