Ortho Songbad আর্কাইভ

এক সঙ্গে দুই প্রান্তিক প্রকাশ করবে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স

এক সঙ্গে দুই প্রান্তিক প্রকাশ করবে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ সভা আগামী ১৩ এপ্রিল, বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি সমাপ্ত দুই প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির সমাপ্ত প্রথম প্রান্তিকের (৩১ মার্চ,২০২৩) অনিরীক্ষিত এবং সমাপ্ত হিসাববছরের (৩১ ডিসেম্বর,২০২২) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার