ব্লকে ৯৫ কোটি টাকার লেনদেন

ব্লকে ৯৫ কোটি টাকার লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৬৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর সর্বমোট ১ কোটি ৫ লাখ ১৪ হাজার ৯১৯টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৯৫ কোটি ৪০ লাখ ৫৮ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৬ এপ্রিল) ডিএসইর ব্লকে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো গ্রিন সুকুকের। এদিন ব্লকে কোম্পানিটির ২৭ কোটি ৬৬ হাজার ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে শীর্ষ লেনদেন দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ২৪ লাখ ২০ হাজার টাকার। আর ৫ কোটি ১০ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট।

এছাড়া, ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- কেডিএস এক্সেসরিজ, আলহাজ টেক্সটাইল, জেমিনি সি ফুড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, আমরা নেটওয়ার্কস, সানলাইফ ইন্স্যুরেন্স এবং এডিএন টেলিকম।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন