ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগামীকাল

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগামীকাল
ঈদযাত্রায় রেলওয়ের অগ্রিম টিকিট আগামীকাল শুক্রবার (৭ এপ্রিল) থেকে বিক্রি শুরু হবে। আগামী ৭, ৮, ৯, ১০ ও ১১ এপ্রিল বিক্রি হবে যথাক্রমে ১৭, ১৮, ১৯, ২০ ও ২১ এপ্রিলের টিকিট।

আর ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি করা হবে ১৫ এপ্রিল থেকে। ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ এপ্রিল বিক্রি করা হবে যথাক্রমে ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ এপ্রিলের টিকিট।

ঈদ উপলক্ষে আন্তর্দেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে আন্তর্দেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।

ঈদযাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল হতে ঈদের পূর্বদিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেনগুলোর ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না।

পবিত্র ঈদুল ফিতরের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট (১৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত) শতভাগ অনলাইন বা মোবাইল অ্যাপের মাধ্যমে কেনা যাবে।

টিকিট কিনতে রেলওয়ে টিকিটিং ওয়েব পোর্টাল ‘রেল সেবা’ অ্যাপ বা যেকোনো মোবাইল থেকে এসএমএস করার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/জন্মনিবন্ধন যাচাইপূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা