বান্দরবানে দু'পক্ষের গোলাগুলি, নিহত ৮

বান্দরবানে দু'পক্ষের গোলাগুলি, নিহত ৮
বান্দরবানের রোয়াছড়ি থানার এক নম্বর সদর ইউনিয়নের খামতাং পাড়া এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে ৮ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে তাদের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান এ তথ্য নিশ্চিত করেন।

ওসি আবদুল মান্নান বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খামতাং পাড়ায় দুই পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় আজ আটজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের সবার পরনে ছিল সামরিক পোশাক।

ময়নাতদন্তের জন্য লাশগুলো বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট