রাজধানীতে এপেক্স ক্লাব অব বাংলাদেশের ইফতার মাহফিল

রাজধানীতে এপেক্স ক্লাব অব বাংলাদেশের ইফতার মাহফিল
রাজধানীর শাহজাহানপুরে ইফতার মাহফিল করেছে এপেক্স ক্লাব অব বাংলাদেশ, ডিস্ট্রিক্ট-১। শনিবার (৮ এপ্রিল) শাহজাহানপুরের রেলওয়ে হাফেজিয়া সুন্নিয়া আলিম মাদরাসা ও এতিমখানায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আবু ইউছুফ ফকির।

এপেক্স বাংলাদেশের ডিস্ট্রিক-১ গভর্ণর সাইফুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশের সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট প্রফেসর কুদরত-ই-খোদা, লাইফ গভর্নর ও সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট মোশাররফ হোসেন মিশু, এনআইআরডি কবির আহমেদ, এনওয়াইসিডি মনির হোসাইন, এপেক্স বাংলাদেশের ডিস্ট্রিক-২ মাহবুবুর রহমান বিদ্যুৎ, ন্যাশনাল সেক্রেটারি সুজিত কুমার সাহা সুব্রত, ন্যাশনাল সার্জেন্ট অ্যান্ড আর্মস নাফিজ খান, এপেক্স ক্লাব অব মতিঝিলের সাবেক সভাপতি মাইন উদ্দিন সোহাগ, ন্যাশনাল অফিসিয়াল মনোয়ার হোসেন তৌফিক, এপেক্স ক্লাব অব বিক্রমপুরের সাবেক সভাপতি জানে আলম প্রিন্স, এপেক্স ক্লাব অব ঢাকার প্রেসিডেন্ট বাহার উদ্দিন, এপেক্স ক্লাব অব মতিঝিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুল করিম মামুন, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন কবির, এপেক্স ক্লাব অব মতিঝিলের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, সার্ভিস ডিরেক্টর পেয়ার আহমেদ, সার্জেন্ট এন্ড আর্মস নুরুল আলম।

এদিকে একই দিনে রাজধানীর শাহজাহানপুরের ইসলামী ব্যাংক হাসপাতালের সামনের সড়কে ইফতার সামগ্রী বিতরণ করে এপেক্স ক্লাব অব মতিঝিল। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা হাসপতাল, বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝেও ইফতার সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, পুরো রমজান মাসজুড়ে প্রতিদিনই রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। প্রতিদিন শতাধিক রোজাদারের জন্য ক্লাবের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়ে থাকে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি