Ortho Songbad আর্কাইভ

২০ লাখ শেয়ার কিনবে এশিয়া ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালক

২০ লাখ শেয়ার কিনবে এশিয়া ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালক
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের কর্পোরেট পরিচালক সাউথইস্ট ব্যাংক শেয়ার কেনার ঘোষণা দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সাউথইস্ট ব্যাংক ২০ লাখ শেয়ার কিনবে এশিয়া ইন্স্যুরেন্সের। এই পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।

উল্লেখ্য, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে  ৪৪.০৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫.৯৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে  ৩৯.০৯ শতাংশ শেয়ার আছে।

মুল সাইট থেকে

পুজিবাজার