Ortho Songbad আর্কাইভ

নগদ লভ্যাংশ পাঠিয়েছে কনফিডেন্স সিমেন্ট

নগদ লভ্যাংশ পাঠিয়েছে কনফিডেন্স সিমেন্ট
গত ৩০ জুন,২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

আলোচ্য সময়ে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৫ শতাংশ নগদ।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার