Ortho Songbad আর্কাইভ

সচেতন যুব সংঘের ঈদ উপহার সামগ্রী বিতরন

সচেতন যুব সংঘের ঈদ উপহার সামগ্রী বিতরন
ঈদ উপলক্ষ্যে ঢাকার সাভার উপজেলার সাধাপুর কাজীপাড়া এলাকার সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরন করেছে সচেতন যুব সংঘ। উপহার সমগ্রীর মধ্যে ছিল চাল, তেল, সেমাই, দুধ ও চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য।

শুক্রবার (০৭ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মো. ইকবাল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বাহাদুর, সাবেক সভাপতি মো. ফিরোজ কবির ও সাবেক সাধারন সম্পাদক মো. সামাদ।

এছাড়াও সাধাপুর কাজীপাড় এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও কাজীপাড়া কেদ্রীয় জামে মসজিদের সাধারন সম্পদক মীর মো. তৈয়ব আলী, মো. হাবিবুল্লাহ, হাজী শহিদ, মীর মো. শাহবুদ্দিন ও আব্দুল গাফফারসহ এলাকার গর্ণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সচেতন যুব সংঘ একটি সামাজিক যুব ও ক্রীড়া সংগঠন। সংগঠনটি উন্নয়নমূলক বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকে।

মুল সাইট থেকে

পুজিবাজার