চকবাজারে সিরামিক গোডাউনে আগুন
রাজধানীর চকবাজারে সিরামিক গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে এই আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি জানান, চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশে পাঁচতলা ভবনের পাঁচতলায় একটি সিরামিক গোডাউনে আগুন লেগেছে।
আগুনের কারণ এবং এতে কেউ হতাহত হয়েছেন কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানা তিনি।
অর্থসংবাদ/এসএম