Ortho Songbad আর্কাইভ

আর.এন স্পিনিংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

আর.এন স্পিনিংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর.এন স্পিনিং মিলস লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। আর.এন স্পিনিংয়ের দীর্ঘমেয়াদি ‘বি-’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৫’ রেটিং হয়েছে।

কোম্পানিটির, ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৩ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার