Ortho Songbad আর্কাইভ

দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড
দেশে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ডে নতুন মাত্রা যোগ হয়েছে আজ (বুধবার)। ইতিহাসের সর্বোচ্চ ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে এ রেকর্ড অর্জিত হলো। বুধবার (১২ এপ্রিল) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এ তথ্য জানায়।

বিপিডিবি জানায়, গতকালের রেকর্ড ছাপিয়ে গেল আজকের উৎপাদন। বুধবার রাত ৯টার রিপোর্ট অনুযায়ী আজ দেশে মোট বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট। যা দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড।

আরও পড়ুন: রোজাদারদের মাঝে ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাবের ইফতার বিতরণ

এর আগে, গতকাল মঙ্গলবার বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৪ হাজার ৮০০ মেগাওয়াট। আজকের বিদ্যুৎ উৎপাদন সে রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার