Ortho Songbad আর্কাইভ

লভ্যাংশ দেবে না রিংশাইন টেক্সটাইল

লভ্যাংশ দেবে না রিংশাইন টেক্সটাইল
শেয়ারবাজারে তালিকাভুক্ত রিংশাইন টেক্সটাইল মিলস লিমিটেড সমাপ্ত হিসাববছরে (৩০ জুন, ২০২১) বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেবে না। আলোচ্য বছরে কোম্পানিটির লোকসান হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ হিসাববছরে (২০২১) রিংশাইনের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৫ পয়সা। এর আগের বছর শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৯ পয়সা।

৩০ জুন, ২০২১ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল ঋণাত্মক। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ছিল ঋণাত্মক ১ টাকা ৪৬ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার