Ortho Songbad আর্কাইভ

প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় টেনিস প্রতিযোগিতা

প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় টেনিস প্রতিযোগিতা
প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় নাসির উদ্দিন মেমোরিয়াল টেনিস প্রতিযোগিতা ২০২৩-অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অফিসার্স ক্লাব ঢাকা’র টেনিস উপকমিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব ও ক্লাব চেয়ারম্যান মো. মাহবুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার্স ক্লাব ঢাকা’র জেনারেল সেক্রেটারি মেজবাহ উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। এসময় প্রাইম ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মোহাইমীনসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার