Ortho Songbad আর্কাইভ

অসহায়দের মাঝে জনতা ব্যাংকের খাদ্য সামগ্রী বিতরণ

অসহায়দের মাঝে জনতা ব্যাংকের খাদ্য সামগ্রী বিতরণ
জনতা ব্যাংক লিমিটেডের সৌজন্যে মৌলভীবাজারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ৮ এপ্রিল বড়লেখা উপজেলার দক্ষিনভাগ রতুলী গাংকুলের সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক মেশকাত আহমেদ চৌধুরী ভার্চুয়ালি সংযুক্ত হয়ে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আব্দুল ওয়াদুদ উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। প্রায় ৩ শতাধিক গরীব ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার