Ortho Songbad আর্কাইভ

বিকন ফার্মার নাম পরিবর্তন

বিকন ফার্মার নাম পরিবর্তন
পুঁজিবাজারের তালিকাভুক্ত বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এখন থেকে কোম্পানিটির নাম ‘বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর পরিবর্তে ‘ বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি’ হবে। ১৬ এপ্রিল থেকে কোম্পানিটি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে।

এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার