Ortho Songbad আর্কাইভ

ইসলামী ব্যাংকের তিন জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংকের তিন জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রাজশাহী, যশোর ও সিলেট জোনের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ভার্চুয়াল প্লাটফর্মে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. নাইয়ার আজম, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, মুহাম্মদ শাব্বির ও মো. আকিজ উদ্দীন।

এসময় সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম, মিজানুর রহমান, মো. মাকসুদুর রহমান, জি. এম. মোহা. গিয়াস উদ্দিন কাদের, এ.এস.এম রেজাউল করিম, মো. রফিকুল ইসলাম ও মিফতাহ উদ্দীনসহ সংশ্লিষ্ট জোনগুলোর প্রধান, শাখাপ্রধান ও উপ-শাখার ইনচার্জগণ অংশগ্রহণ করেন।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার